1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাই সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে: মেয়র তাপস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন করা, সংরক্ষণ করা, পালন করা। সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন থেকে প্রত্যেক বছর এই আয়োজন করবে। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।’

আজ বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার পাতলা খান লেনে ডিএসসিসি সাকরাইন ঘুড়ি উৎসবের উদ্বোধনকালে এ কথা বলেন মেয়র তাপস।

ডিএসসিসির মেয়র বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আমরা এই উৎসব ঢাকাব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজকে ৭৫টি ওয়ার্ডে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আনন্দ উৎসবের মাধ্যমে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছে।

তাপস বলেন, ‘করোনা আমাদের গত মার্চ থেকে অনেক ক্ষতি করেছে। তার মধ্যেও যে আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি, তা সাকরাইন উৎসবের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী জানাতে চাই’, যোগ করেন মেয়র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ