1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে : নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৯১ Time View

রাঙামাটির কুতুবদিয়ায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, পাথরবোঝাই একটি ট্রাক ডুবে যাওয়া খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে দুজনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাকটি রাঙামাটির নামিয়ারচরের দিকে যাচ্ছিল। পথে কুতুবদিয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটিতে ওভার লোড পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। আমরা পরীক্ষা-নীরিক্ষা করছি। ব্রিজটি পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচলা শুরুর চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ