1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত জবাব দেওয়া সমীচীন মনে করি না : তাপস

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগের প্রতিক্রিয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কিছু বলে থাকেন, সেটার জবাব আমি দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না।

আজ রোববার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শেখ তাপস বলেন, যদি কেউ উৎকোচ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে, সরকারি অর্থ আত্মসাৎ করে, ঋণ দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে এবং সরকারি প্রভাব কাজে লাগিয়ে কারো থেকে কোনো কিছু জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যে অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তনিষ্ঠ বক্তব্য না।

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ভঙ্গ করা এবং সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন না দিতে পারার অভিযোগ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মেয়র তাপস বলেন, এটি তার ব্যক্তিগত অভিমত। এটি কোনো গুরুত্ব বহন করে না। আর সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন দিতে না পারাটা নিছকই একটি ভ্রান্ত কথা। এটার বাস্তবিক কোনো ভিত্তি নেই।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে মেয়র তাপস বলেন, জাতির পিতা দেশে ফিরে না এলে স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপ পেত না। তাই এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ