1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমা দূতাবাসগুলোকে সতর্ক করলেন জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর বাংলাদেশে অবস্থিত পশ্চিমা বিশ্বের দূতাবাসগুলোকে বাক্‌স্বাধীনতার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জয় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে শনিবার লেখেন, ‘টুইটার এবং অন্য সামাজিক যোগাযোগমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করেছে, যারা সহিংসতা উসকে দিতে অসত্য তথ্য ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতার সীমা এতটুকুই।’

বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা উল্লেখ করে জয় বলেন, ‘আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে যারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে সরকার বেসরকারি কোম্পানিগুলোকে কর্তৃত্ব ফলাতে দেয়। বাংলাদেশে আমরা বিশ্বাস করি এটা প্রাইভেট কোম্পানির হাতে থাকা উচিত নয়, আদালতের হাতে থাকা উচিত।’

জয় মনে করেন সবারই কথা বলার অধিকার আছে; কিন্তু সেটা তখনই শেষ হয় যখন কেউ ভুল তথ্য ছড়িয়ে অন্যদের আঘাত করেন।

দূতাবাসগুলোকে সতর্ক করে জয় বলেন, ‘আমি চাই ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং অন্য পশ্চিমা দূতাবাসগুলো এই পোস্টের বিষয়টি নোট রাখুক। বাংলাদেশের বাক্‌স্বাধীনতার বিষয়ে ভবিষ্যতে আপনাদের থেকে ভণ্ডামিপূর্ণ বিবৃতি আর দেখতে চাই না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়া এবং হামলার ঘটনায় ফেসবুক ও টুইটার থেকে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট বন্ধ করা হয়। ট্রাম্প সমর্থকদের ওই হামলার ঘটনায় চারজন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ