1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

হার্টে ব্লক ধরা পড়েছে সৌরভ গাঙ্গুলীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

বুকে ব্যথা নিয়ে আচমকা শনিবার (০২ জানুয়ারি) হাসপাতালে বেলা ১টায় ভর্তি হন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের। ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। তার চিকিৎসায় গঠন হয়েছে ৫ সদস্যের টিম।

এরপর চিকিৎসক স্বরোজ মন্ডল ও সপ্তির্ষি বসুর তত্ববধানে প্রাথমিকভাবে এনজিও প্লাস্টিরির সিদ্ধান্ত নেন। আপাতত একটা স্টেইন বসানোর প্রক্রিয়া চলছে। তবে চিকিৎসকের তরফে জানানো হয়েছে কোনো উদ্বেগের কারণ নেই। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

শনিবার সকালে নিজের বাড়িতেই শরীরচর্চা করছিলেন তিনি। সেই সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। এরপর জ্ঞান এলে বুকে ব্যথার পাশাপাশি পিঠে ও কাঁধে ব্যাথার অনুভব করেন তিনি।

জানা যায়, শুক্রবার রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন ভারতের সাবেক সফল এই দলনেতা। তার পরদিন মাথা ঘুরে পড়ে যাওয়া।

ইতোমধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতের সাবেক অধিনায়ককে খোজখবর নিতে শুরু করেছেন ভারতের ক্রিকেটসহ বলিউড থেকে কেন্দ্রীয় সরকার। মমতার সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ