1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

নতুন ডিজি পেল খাদ্য অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মুজিবুর রহমান। বুধবার (৩০ ডিসেম্বর) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সারোয়ার মাহমুদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে গত ২৭ ডিসেম্বর আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সারোয়ার মাহমুদ ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। এছাড়া, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদকে ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অপর আদেশে ওএসডি অতিরিক্ত সচিব শাহিদা আক্তারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব শশাংক শেখর ভৌমিককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক মো. জয়নাল আবেদীন মোল্লাহকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ