1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

বছরের প্রথম দিন সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ Time View

নতুন বছরের বছরের প্রথম দিন (১ জানুয়ারি ২০২১) প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে অসুস্থ ও সন্তানসম্ভবা শিক্ষকদের ক্ষেত্রে এ নির্দেশনা বলবৎ হবে না। এ দিন শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেয়া হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) ডিপিই থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে। এতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিগত বছরগুলোর মতো ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে নতুন বই তুলে দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এতে আরো জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, অসুস্থ ও সন্তানসম্ভবা শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ে উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে নতুন পাঠ্যপুস্তক নিতে হবে। শ্রেণিভেদে একেক দিন একেক ক্লাসের শিক্ষার্থীরা মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় থেকে বই গ্রহণ করবে। প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। সেখানে প্রাথমিকের মাঠ কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ