1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

ঘরে থার্টিফার্স্ট নাইট পালন করুন : র‌্যাব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

করোনা পরিস্থিতিতে সবাইকে যার যার ঘরে থেকে থার্টি ফার্স্ট নাইট পালনের আহ্বান জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উত্তরা র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য আগে থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের হামলা বা হুমকি নেই। তার পরও সবকিছু চিন্তা করে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। বিশেষ করে যেসব স্থানে লোকসমাগম বেশি হয় রাতে, সেসব স্থানে বেশি সক্রিয় ভূমিকা পালন করবে র‌্যাব। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে।

করোনার কথা স্মরণ করিয়ে দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, থার্টি ফার্স্ট নাইটে জনসমাগম না করে নিজ নিজ অবস্থান থেকে করাই ভালো। সেক্ষেত্রে ভাইরাসটি সংক্রমণ রোধ করা অনেকাংশেই সহজ হবে। একই সঙ্গে আক্রান্ত থেকে রক্ষা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ