1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দল জয়ী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল জয়ী হয়েছে।

আজ রোববার (২০ ডিসেম্বর) রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নীল দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম জয়ী হয়েছেন।

এছাড়া ১০টি সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং অধ্যাপক ড. নিসার হোসেন জয়ী হয়েছেন।

উল্লেখ্য, শিক্ষক সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ টি পদে আর কেউ প্রার্থীতা না করায় নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ