1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে লিভারপুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ Time View

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই। আক্রমণ প্রতি-আক্রমণে লড়াইটা হলো জমজমাট। ড্রয়ের পথে থাকা ম্যাচে ব্যবধান গড়ে দিলেন রবের্তো ফিরমিনো। ব্রাজিলিয়ান তারকার শেষ মুহূর্তের গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শীর্ষে উঠল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে টটেনহ্যামকে চেপে ধরে লিভারপুল। দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে ফিরমিনোর হেড ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক উগো লরিস।

২২তম মিনিটে গোলরক্ষক বরাবর মেরে সুযোগ হারান সালাহ। এর তিন মিনিট পরই দলকে এগিয়ে নেন তিনি। ডি-বক্সে মিশরের এই ফরোয়ার্ডের শট টটেনহ্যামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়। একটু পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন কার্টিস জোন্স। এই ইংলিশ মিডফিল্ডারের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান লরিস।

৩৩তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সমতা ফেরায় সফরকারীরা। মাঝমাঠ থেকে লো সেলসোর থ্রু বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন সন। প্রথমার্ধে গোলের উদ্দেশে নিজেদের একমাত্র শটেই সাফল্য পায় দলটি। ৩৭তম মিনিটে আবার এগিয়ে যেতে পারতো লিভারপুল। এবার ডি-বক্সের ভেতর থেকে ফিরমিনোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান লরিস।

দ্বিতীয়ার্ধের প্রথম সাত মিনিটে দুটি সুযোগ পায় টটেনহ্যাম। প্রথমে কাছ থেকে বাইরে মেরে সুযোগ নষ্ট করেন স্টিভেন বেহরভেন। একটু পর পোস্ট ছেড়ে অনেকটা বেরিয়ে গিয়ে দুর্বল পাস দেন আলিসন। বল পেয়ে দূর থেকে শট নেন হ্যারি কেইন। দ্রুত ফিরে এসে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।

৬৪তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি জোসে মরিনিয়োর দল। ডি-বক্সে ঢুকে বেহরভেন গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্টে লেগে ফেরে। পরের মিনিটে কর্নারে কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি কেইন।

৭৪তম মিনিটে গোল পেতে পারতেন সাদিও মানে। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে সেনেগালের এই ফরোয়ার্ডের শট লাগে ক্রসবারে।

ড্র-ই যেখানে মনে হচ্ছিল সম্ভাব্য ফল, তখন নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিভারপুলকে উচ্ছ্বাসে ভাসান ফিরমিনো। রবার্টসনের কর্নারে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

১৩ ম্যাচে ৮জয় ও ৪ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ২৮। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে টটেনহ্যাম। সাউথ্যাম্পটন ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। সমান পয়েন্ট নিয়ে চারে লেস্টার সিটি। এক পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে এভারটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ