1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

বিজয় দিবস উদযাপনে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নির্দেশনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪২ Time View

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৭ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) রাতে মাউশির ওয়েবসাইটে এই ৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো:
১। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান প্রচারের ব্যবস্থা করতে হবে।
৩। ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করতে হবে।
৪। ১৫ ও ১৬ ডিসেম্বর; এই দুই দিন সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আলোকসজ্জা করতে হবে।
৫। শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টারের মাধ্যমে বিজয় দিবসের তথ্য প্রচারের ব্যবস্থা করতে হবে।
৬। ১৬ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনার ব্যবস্থা করতে হবে।
৭। দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য যেকোনো আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজ উদ্যোগে পালন করবে।

এসব নির্দেশনা অনুযায়ী বিজয় দিবস উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাউশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ