1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

বিশ্বব্যাংকের তোয়াক্কা করি না: সাজেদা চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুলাই, ২০১২
  • ৯৯ Time View

বিশ্বব্যাংকের তোয়াক্কা না করে নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণের কথা বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

তিনি বলেন, “আমরা বিশ্ব ব্যাংকের তোয়াক্কা করি না। নিজেরা ফান্ড গঠন করে বিশ্বব্যাংকের সাহায্য ছাড়াই পদ্মাসেতু নির্মাণ করবো।”

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি সর্ম্পকে তিনি বলেন, “বিরোধীদলী নেত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া এই ব্যবস্থা কেউ চায় না। অথচ আজ তিনি সেই ব্যবস্থা চাচ্ছেন।”

তিনি উন্নত বিশ্বের উদাহরণ টেনে বলেন, “আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আমাদের নির্বাচন হবে। ইলেকশন কমিশনের মাধ্যমেই আমাদের নির্বাচন সম্পন্ন হবে।”

তিনি ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা অনেক কিছুই হারিয়েছি, তবে আমরা একটি জিনিস হারাইনি, তা হলো বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু কখনো মাথা নত করেননি। আর সে জন্যই তাকে হত্যা করা হয়েছে। আর বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগও কারো কাছে মাথা নত করবে না।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগই একদিন জাতির নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সৈয়দা সাজেদা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমেদের হাতে তুলে দেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহাম্মদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আওয়ামী লীগের কার্যকরী সদস্য একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাতসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠনের মধ্য দিয়ে শুরু হলো ছাত্রলীগের দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান। ‘মেধাবী হই, এসো স্বপ্ন দেখি, ছাত্রলীগের আদর্শে গড়ে তুলি আগামীর বাংলাদেশ’ এই স্লোগান ধারণ করে সারাদেশে ৫ ল‍াখ কর্মী সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ