1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বহুদিন পর প্রেমের অনুভূতি জানান দিলেন স্বস্তিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬২ Time View

‘নতুন বাড়িতে পা। টাটকা গন্ধ, নতুন আনাচকানাচ, জানালার বাইরের নতুন দৃশ্য। এগুলো এতটাই ভালো লাগে যে সারাক্ষণ একটা ভয় হয়, যদি দরজায় এসে কেউ টোকা মেরে বলে, একটা ভুল হয়ে গেছে, এই বাড়িটা আপনার নয়। দয়া করে আপনি বেরিয়ে পড়ুন। প্রেমে পড়লে ঠিক এরকম অনুভূতিই হয় মনের ভেতরে।’

সুইডিশ লেখক ফ্রেডরিক ব্যাকম্যানের উপন্যাস ‘আ ম্যান কলড ওভ’-এর থেকে একটি পরিচ্ছেদ তুলে ইনস্টাগ্রামে এভাবেই পোস্ট করলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বহুদিন পরে তিনি প্রেমের অনুভূতি নিয়ে কথা বললেন। শুধু তাই নয়, সঙ্গে নিজের একটি ছবিও দিলেন। বালিশে মাথা রেখে শুয়ে রয়েছেন স্বস্তিকা। স্নিগ্ধ লাগছে তাকে।

তবে স্বস্তিকার পোস্টটি এখানেই শেষ নয়। নতুন প্রেমের অনুভূতি থেকে পুরনো প্রেমের আমেজের কথাও বললেন অভিনেত্রী।

তিনি বলেন, বাড়ি পুরনো হয়ে গেলেও সেটি নিজেরই থাকে। তার প্রত্যেকটা খুঁতের সম্পর্কে জানা থাকে। যেমন আলমারিটা ঠিক কীভাবে খুললে বিকট আওয়াজ হবে না, সেটা আপনেই জানা যায়। দেয়াল থেকে পলতে খসে পড়ছে। মেঝের একটি টাইলস প্রায় ভাঙল বলে। এগুলো সেই গোপন কথা, যার সুবাদে বাড়িটাতে অধিকার জন্মায়।

এই পোস্টের মাধ্যমে নিজের অনুভূতির কথাই বলতে চেয়েছেন স্বস্তিকা। কারণ, তিনি তো একাধিক বার প্রেমে পড়েছেন, সেখান থেকে আবার বেরিয়েও এসেছেন। শেষবার তার সঙ্গে জুড়েছিল পরিচালক সৃজিত মুখার্জীর নাম। বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু সৃজিতের সঙ্গে এখন সংসার করছেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা রশীদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ