1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি! রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’

করোনা নিয়ন্ত্রণের জন্য টেস্ট খুবই প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার নমুনা পরীক্ষা খুবই প্রয়োজন। করোনাকে নিয়ন্ত্রণ করার জন্যই সেটা প্রয়োজন।’

আজ শনিবার (৫ ডিসেম্বর) দেশের ১০ জেলার করোনার নমুনা পরীক্ষা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব জেলায় আরটি-পিসিআর টেস্ট করার সুযোগ নেই, ল্যাব নেই। কারণ আরটি-পিসিআরের জন্য বায়োসেফটি ল্যাব প্রয়োজন হয়, অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময়সাপেক্ষ বিষয়। তাই যেখানে পিসিআর ল্যাব নেই, সেখানে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যসে সুযোগ সুবিধা বাড়ানো গেল। আর এ পরীক্ষার ফলাফল খুব সহজে পাওয়া যাবে। মানুষের খুব কাজে দেবে।’

অ্যান্টিজেন টেস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, সম্প্রতি রোগীর সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েছে। তাই এখন রোগী শনাক্ত করা খুব প্রয়োজন। রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে পারবো। তবে তার থেকেও প্রয়োজন সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা।

ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরাও ভ্যাকসিন পেয়ে যাব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ