1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

প্রাথমিকের প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ী করতে তথ্য চেয়েছে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪২ Time View

জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দ্রুত স্থায়ী করতে কর্মস্থলের ঠিকানাসহ যাবতীয় তথ্য চেয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপরাশেন) খালিদ আহম্মেদ এ তথ্য চেয়ে আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অধিদফতরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২ ডিসেম্বর) স্বাক্ষরিত আদেশে শিক্ষকের নাম-পদবি ও কর্মস্থলের ঠিকানা চাওয়া হয়েছে। রাজস্ব খাতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রথম যোগদানের তারিখ ও শিক্ষক পদে যোগদানের তারিখ, প্রকল্পে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরিতে প্রথম যোগদানের তারিখ, রাজস্ব খাতে স্থানান্তর/জাতীয়করণের তারিখ জানাতে বলা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন হয়েছে কিনা, সেসব তথ্যও দিতে হবে। এছাড়া এসিআর অনুযায়ী, চাকরি সন্তোষজনক কিনা তাও জানাতে বলা হয়। নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ