1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

শুধু বাংলাদেশ নয় মিয়ানমারের দিকেও নজর দিন: পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪১ Time View

রোহিঙ্গা সমস্যা সমাধানে শুধু বাংলাদেশই নয়, মিয়ানমারের দিকেও নজর দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ‘রোহিঙ্গা সমস্যার তূলনামূলক চিত্র’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় যে মানবিক সহায়তা দিচ্ছে, একই রকম সহায়তা মিয়ানমারে অবস্থিত রোহিঙ্গাদের রক্ষা এবং বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আস্থা ফিরিয়ে আনার জন্য দেওয়া উচিত।’

প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্য দেশগুলোও অস্থিতিশীল হবে জানিয়ে তিনি বলেন, ‘মানবিক সহায়তা সাময়িক স্বস্তি দিতে পারে। কিন্তু এটি সমস্যা সমাধানে সহায়ক নয়।’

ভূ-রাজনীতি, অর্থনীতি ও ব্যবসায়িক স্বার্থকে আপাত দৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রাধান্য দিচ্ছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে, মিয়ানমারকে প্রভাবিত করার সক্ষমতা যেসব দেশের আছে, হয় তারা সেটি ব্যবহার করতে চাইছে না, অথবা তারা মিয়ানমারকে তোয়াজ করার নীতি অনুসরণ করছে। এটি অবশ্যই বন্ধ হতে হবে।’

তোয়াজ করার নীতি মিয়ানমারকে আরও সাহসী করে তুলছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, প্রত্যাবাসন ও স্থায়ী সমাধানের চেয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা দিতে বেশি আগ্রহী।’

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ তৈরি, কিন্তু মিয়ানমারের অনাগ্রহে সমস্যার সমাধান হচ্ছে না বলে তিনি জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে একটি আন্তর্জাতিক বেসামরিক নজরদারি দলের উপস্থিতি নিশ্চিত করার জন্য পররাষ্ট্র সচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে সে দেশের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘মিয়ানমারে নির্বাচনের পর আমরা আশা করি, নতুন করে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ