1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বাংলাদেশের তন্বী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৭০ Time View

বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান তন্বী ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন।

ফিল্মফেয়ারের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ‘থারকিস্তান’ শিরোনামে হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২০’-এ শ্রেষ্ঠ নারী অভিনেত্রী (কমেডি) বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই মডেল।

ইশরাত তন্বীর মনোনয়ন পাওয়া ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান থেকে পাঠক ও দর্শকের ভোটে ও বিচারকদের রায়ে একজনের হাতে ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনে তুলে দেওয়া হবে এ পুরস্কার।

এদিকে, মনোনয়ন পাওয়ার পর হোয়াটসঅ্যাপে ইশরাত জাহান তন্বী এনটিভি অনলাইনকে বলেন, “মনোনয়নে আমার নাম দেখে খুবই অবাক হয়েছি। কারণ, ‘থারকিস্তান’ সিরিজে অভিনয় করা শুধু আমিই মনোনয়ন পেয়েছি। আশা করি, বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করতে সাহায্য করবেন।”

তন্বী আরো বলেন, “আমি ২০১৯ সালে বাংলাদেশ থেকে মুম্বাই এসেছি। এর আগে থেকে দীর্ঘদিন বাংলাদেশের মিডিয়াতে বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছি। ‘গহীন বালুচর’ সিনেমাতেও অভিনয় করেছি। ঢাকায় আমাদের বাসা উত্তরায় আর দেশের বাড়ি কুমিল্লা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ