1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

মানসম্মত শিক্ষার জন্য কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সকল স্তরে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করতে সরকার। একটি চক্র ইসলামের অপব্যবহার করে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে।

মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে রোববার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। এটি প্রাক-প্রাথমিক হোক আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক। সেজন্য সরকার সবকিছুর পরিবর্তন আনছে।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, পুরো পাঠ্যক্রম নতুন করে সাজানো হয়েছে। স্কুলের অবকাঠামো নতুন করে তৈরি করার পাশাপাশি প্রত্যেক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি প্রতিটি ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মানকে বিশ্বমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ডা. দীপু মনি বলেন, গত ১০ বছরের (২০০৯-২০১৮) পরিসংখ্যানে সরকার নিশ্চিত হয়েছে প্রতিটি শিশু বিদ্যালয়ে যায়। পরে ২০১৯ সাল থেকে বাংলাদেশে সকল শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। কিন্তু একটি চক্র বারবার ইসলামের অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে। এগিয়ে যাবার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তাদের উদ্দেশ্য ভিন্ন। এদের হতে সবাইকে সতর্ক থাকতে হবে।
শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা নতুন কমিটির সভাপতি হিসেবে মো. শাজাহান মোল্লা ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. মো. সেলিমের নাম উল্লেখ করেন। ৭১ সদস্যবিশিষ্ট শিবচর উপজেলা আওয়ামী লীগের কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ