1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

গণমাধ্যমকে সত্যের পক্ষে থাকতে হবে: দীপু মনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

গণমাধ্যমকে স্বাধীনতা এবং সত্যের পক্ষের থাকার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সংবাদপত্র পক্ষপাতিত্ব ছাড়া, নিরপেক্ষতা বজায় রেখেই সংবাদ প্রচার করবে। এটি খুব জরুরি। শনিবার চাঁদপুরের ‘দৈনিক চাঁদপুর প্রতিদিনের’ দশকপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব ক্ষেত্রে আমাদের দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনা জড়িত রয়েছে, সেখানে নিরপেক্ষতার নয়, সেখানে অবশ্যই স্বাধীনতার পক্ষে থাকতে হবে এবং সত্যের পক্ষে লিখতে হবে।

সত্য-মিথ্যার পার্থক্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের জানা থাকা দরকার, কোথায় আমরা নিরপেক্ষ থাকব এবং কোথায় আমরা একটি পক্ষের সাথে থাকব। যেখানে সত্য মিথ্যার লড়াই সেখানে আমরা অবশ্যই সত্যের পক্ষে থাকতে হবে। এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। নির্যাতিতের পক্ষে থাকতে হবে।

তিনি বলেন, চাঁদপুরের উন্নয়নে আমরা কাজ করছি। সুযোগ যারা আমাদের দিয়েছেন সেই প্রিয় চাঁদপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজ করার মাঝে আমাদের অনেক সাফল্য যেমন রয়েছে, তেমনি হয়তো অনেক জায়গায় আমরা অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারিনি।

মন্ত্রী বলেন, সংবাদপত্রের কাজ হচ্ছে আমাদের এই সাফল্যের কথা যেমনি তুলে ধরবে, তেমনিভাবে আমাদের কোথাও যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটি ও সুন্দরভাবে ধরিয়ে দিবে। আমাদের কাজের ক্ষেত্রে কোথাও অনিয়ম, দুর্নীতি, ত্রুটি থাকলে সেটিও তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জেআর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ