1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

চাল সরবরাহে সরকারের সাথে মিলারদের চুক্তির মেয়াদ বাড়লো ১০ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৮ Time View

সরকারের বেঁধে দেয়া দামে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য সরকারের সাথে মিলারদের চুক্তি সম্পাদনের সময় দুই সপ্তাহ বাড়িয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে গতকাল ২৬ নভেম্বরের মধ্যে এই চুক্তি সম্পাদন করার শেষ দিন নির্ধারন করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁয় সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন খাদ্য সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম। তিনি বলেন, ‘আজ চুক্তি সম্পাদনের শেষ দিন নির্ধারিত ছিল। মিলারদের আবেদনের প্রেক্ষিতে সেটি বাড়ানো হয়েছে। এরপর আর বাড়ানোর কোন সুযোগ নাই।’

ধান সংগ্রহের বিষয়ে খাদ্য সচিব বলেন, ‘খাদ্যগুদামে সরকারি নির্দেশ মোতাবেক ধান সংগ্রহের বিষয়টি কৃষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। লটারি ছাড়াই প্রকৃত কৃষক গুদামে ধান দিতে পারবেন।’

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চাল সংগ্রহ বিষয়ে রাজশাহী ও রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা ও মিল মালিক নেতাদের সাথে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

বাজারে ধানের দাম বেশি হওয়ায় মিল মালিকরা চাল সংগ্রহের মোট লক্ষ্যমাত্রার মাত্র ২০ শতাংশ সরকারি খাদ্যগুদামে সরবরাহের প্রস্তাব করলে মন্ত্রী সরাসরি তা নাকচ করেন। এরপর মিল মালিকরা চুক্তি সম্পাদনের সময় বাড়ানোর আবেদন করেন। খাদ্য সচিব ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ