1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও পাওয়ার টিলারের সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগরের রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারে থাকা তিন আরোহী মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ