1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

আজ ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ফরিদুল হক খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে। সব কিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। তাকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

অতিরিক্ত সচিব বলেন, ‘সন্ধ্যা ৭টায় তার শপথ অনুষ্ঠিত হবে।’

অপরদিকে বঙ্গভবন সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথগ্রহণের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে পদটি শূন্য রয়েছে।

উল্লেখ্য, ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ