1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মুফতিকে বিয়ে করলেন বলিউড তারকা সানা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৬৫ Time View

২০০৫ সালে বলিউডে যাত্রা শুরু হয় মডেল ও অভিনেত্রী সানা খানের। বর্তমানে বলিউডের ক্যারিয়ার ছেড়ে ইসলামের পথে মননিবেশ করেছেন এই তারকা। চলতি বছরের অক্টোবরে বিনোদন অঙ্গনকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি। এবার খবর এলো তার বিয়ের। টাইমন অব ইন্ডিয়া জানায়।

২০১৩ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস ৬’-এর মাধ্যমে সবার কাছে পরিচিতি পান সানা খান। গ্ল্যামার দুনিয়ায় নিয়মিতই কাজ করে যাচ্ছিলেন তিনি। তবে প্রায় চুপিসারেই বিয়ে করেছেন সানা খান। ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাসের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’জন একসঙ্গে কেকও কাটছেন।

গত মাসে ইসলামের পথে ফেরা ও বিনোদন জগত ছাড়ার প্রসঙ্গে সানা খান সামাজিক মাধ্যমে লেখেন, আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। এই তারকা জীবনযাত্রা থেকে আমি সবসময়ের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানবতার সেবা করতে আমি আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করেছি। আল্লাহর আমার অনুশোচনা কবুল করুন।

এছাড়া বিনোদন ক্ষেত্রের কোনও বিষয় নিয়ে তার সঙ্গে কেউ যাতে আর কোনো কথা না বলেন, সে বিষয়ও অনুরোধ জানান তিনি।

২০০৫ সালে ‘ইয়েহি হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় সানা খানের। এটি তেমন সাফল্য পায়নি। এরপর ২০০৮ সালে দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে ‘বিগ বস ৬’-এ যোগ দেওয়ার পরই মূলত তিনি পরিচিত হয়ে ওঠেন। তিনি সালমান খানের ঘনিষ্ঠ বলে বলি পাড়ায় গুঞ্জন রয়েছে। ‘ভাইজান’-এর ‘জয় হো’ সিনেমাতে সানা অভিনয় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ