1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ফের বিতর্কে করণ জোহর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৬৮ Time View

বলিউডের করণ জোহর আর বিতর্ক একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। চলার পথে বহু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আবার কখনো বিতর্কে জড়িয়েছেন নিজের নাম। সম্প্রতি বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের যাতাকলে পৃষ্ট হয়েছিলেন কারণ জোহর। খবর- আনন্দবাজার পত্রিকা।

সে বির্তক কিছুটা থেমে গেছে, ফের বিতর্কের মুখে পড়েছেন কারণ। কারণের বিরুদ্ধে একটি ওয়েব শোয়ের নাম চুরির অভিযোগ করেছেন পরিচালক মধুর ভান্ডারকর। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

ঘটনা হলো- কিছুদিন আগে বি-টাউনের তারকার স্ত্রীদের নিয়ে একটি শোয়ের ট্রেলার প্রকাশ হয়েছে। ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামের ওই শোতে সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে, সমীর সোনির স্ত্রী নীলম কোঠারিদের, শাহরুখপত্নী গৌরী খানকে দেখা গেছে। এই শোয়ের নাম নিয়েই আপত্তি তুলে টুইট করেছেন মধুর ভান্ডারকর।

টুইটারে তিনি জানিয়েছেন, একই নামে একটি প্রজেক্ট চলছে ভান্ডারকরের। ‘বলিউড ওয়াইভস’ নামটি তার কাছে চেয়েছিলেন কারণ। কিন্তু তাদের ফিরিয়ে দিয়ে ছিলেন মধুর ভান্ডারকর। তারপরই ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামটি দেন কারণ।

এমন ভাবে নাম নেয়া অনৈতিক উল্লেখ করে মধুর ভান্ডারকর তার টুইটে লিখেন, দয়া করে আমার ক্ষতি করবেন না। নামটি বদলানোর অনুরোধ করছি আপনাদের।

এদিকে, সোশ্যাল দুনিয়ায় মধুর ভান্ডারকরের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। কারণের নামে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ