1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

অবৈধ অস্ত্র ও মাদকসহ গোল্ডেন মনির গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে শেষে অবৈধ অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করেছে। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালিয়েছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, মনিরকে গ্রেফতার করা হয়েছে। ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি। অভিযানে বিপুল পরিমাণ টাকা, অস্ত্র এবং স্বর্ণালঙ্কার পেয়েছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।

এএসপি ফারজানা বলেন, যে পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, তা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সব কিছু যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ