1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

স্কুল ব্যাগে ২৯ হাজার পিস ইয়াবা, যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৮ Time View

ফেনীতে ২৯ হাজার পিস ইয়াবাসহ মহিন উদ্দিন রুবেল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে ফেনী আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। তার বাড়ি স্থায়ী বাড়ি টেননাফে হলেও সে চট্টগ্রামে খুলশিতে ভাড়া বাসা নিয়ে বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনীর সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, মাদক কারবারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রুট পরিবর্তন করে খাগড়াছড়ির হেঁয়াকো দিয়ে ফেনীতে ঢুকেছে। যাত্রীবাহী বাসে করে ফেনী শহরে ঢোকার সময় মহীপাল থেকে তল্লাশি করে স্কুল ব্যাগে থাকা ৩টি থলের মধ্যে ২৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি বলেন, আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী শাখা এই প্রথম বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ