1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সমাজকর্মে ডিগ্রিপ্রাপ্তরা সংশ্লিষ্ট পদে নিয়োগে অগ্রাধিকার পাবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৫০ Time View

সমাজকল্যাণ ও সমাজকর্ম বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা এখন থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সমাজসেবা সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। গত মঙ্গলবার মন্ত্রী পরিষদ সচিবের দফতর থেকে এ সংক্রান্ত এক চিঠি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতারের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর সমাজকর্ম-সমাজকল্যাণের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেয়ার আবেদন জানিয়ে একটি স্মারকপত্র মন্ত্রী পরিষদ সচিবের কাছে পাঠান অধ্যাপক তাহমিনা আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম। মন্ত্রী পরিষদ সচিবের দফতর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে।সমাজকল্যাণ ও সমাজকর্ম থেকে ডিগ্রিপ্রাপ্তদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সমাজসেবা সংশ্লিষ্ট পদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে পেশাগত দিক বিবেচনায় অগ্রাধিকার দেয়ার বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিবের চিঠি পাওয়ার পর সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং সমাজকর্মীদের পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

এ ব্যাপারে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার বলেন, এটি সমাজকল্যাণ-সমাজকর্মের পেশাগত উৎকর্ষ সাধন ও মর্যাদায় আসনে আসীন করতে নতুন মাইলফলক উন্মোচন করল। এখন থেকে আমাদের শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে পেশাগত কারণেই অগ্রাধিকার পাবে। এদিকে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। এটি সম্পাদন হলে সমাজকল্যাণের ছাত্রছাত্রীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দফতরে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে বিষয়ভিত্তিক ও পেশাগত অনুশীলন করতে পারবে। পাশাপাশি উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য বৃত্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ