1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী শনিবার সন্ধ্যা ৭টায় এই ভাষণ প্রচার করা হবে।

আজ বুধবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২১ নভেম্বর ২০২০ তারিখে সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন। উক্ত ভাষণ বাংলাদেশ টেলিভিশন/সংসদ টিভি থেকে লিংক নিয়ে সরাসরি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিষয়টি আপনাদের পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।’

এদিকে আগামী ২১ নভেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদায় ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উদযাপিত হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা এবং তিনবাহিনী প্রধানরা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। আইএসপিআর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখতে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ছাড়া সব ধরনের যানবাহন চালকদের সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ