1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

জার্মানিকে উড়িয়ে দিল স্পেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৩ Time View

উয়েফা নেশনস লিগের ফাইনালসের টিকিট পেতে জার্মানের প্রয়োজন ছিল স্রেফ একটি ড্র। অথচ তারা কি না পেল নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। জার্মানিকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শিরোপা দৌড়ে এগিয়ে গেল স্পেন।

‘এ’ লিগের চার নম্বর গ্রুপে শেষ ম্যাচটি ছিল মূলত ফাইনালসে ওঠার টিকিটের লড়াই। যেখানে স্পেনের কাছে পাত্তাই পায়নি জার্মানি। নিজেদের ঘরের মাঠে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্পেন, ম্যাচ জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।

নিজেদের দীর্ঘ ইতিহাসে কোন প্রতিযোগিতামূলক ম্যাচে এত বড় ব্যবধানে আগে কখনও হারেনি জার্মানি। তাদের অর্ধ ডজন গোলে হারানোর মূল কারিগর স্পেনের তরুণ ফরোয়ার্ড ফেররান তোরেস। তিনি একাই করেছেন তিন গোল। বাকি তিন গোল করেছেন আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওয়ারজাবাল।

ম্যাচের ১৭ মিনিটের সময় প্রথম গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা মোরাতা। মিনিট পাঁচেক আগে কানালেসের ইনজুরিতে মাঠে ঢোকা ফাবিয়ান রুইজের ভেতরে বাকানো কর্ণার থেকে ফাঁকায় দাঁড়িয়ে নিখুঁত হেড করেন মোরাতা। যা ঠেকানোর সাধ্য ছিল না জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের।

প্রথমার্ধে আরও দুবার উল্লাসে মাতে স্বাগতিক দলটি। ম্যাচের ৩৩ মিনিটে নিজের হ্যাটট্রিকের প্রথম গোলটি করেন ফেররান তোরেস। বাম পাশ দিয়ে উঠে আসা হোসে গায়ার কাছ থেকে বল পান রুইজ। তিনি সামনে বাড়িয়ে দেন ফেররানের উদ্দেশে, যিনি সহজেই পরাস্ত করেন নয়্যারকে।

এর মিনিট পাঁচেক পর আবারও আক্রমণে ওঠে স্পেন। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে থাকা জার্মানি সেই আক্রমণ কোনোমতে কর্ণারের বিনিময়ে ঠেকায়। তবে কোকের নেয়া সেই কর্ণার থেকেই দারুণ এক হেডে স্কোরশিটে নাম তোলেন রদ্রি, ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

ন্যুনতম ড্রয়ের খোঁজে মাঠে নামা জার্মানি প্রথমার্ধে কোনো সুযোগই তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে তাই তাদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেটিও করতে দেয়নি স্পেন। বারবার আক্রমণে উঠে জার্মানির রক্ষণের দুর্বলতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল লুইস এনরিকের শিষ্যরা।

এরই মাঝে ৫৫ মিনিটের সময় নিজের দ্বিতীয় ও দলের হালি পূরণ করেন ফেররান। পাল্টা আক্রমণে হোসে গায়ার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে আনন্দে মাতেন এ তরুণ। এর ১৬ মিনিট পর ফাবিয়ান রুইজের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন ফেররান তোরেস।

স্কোরলাইন তখন ৫-০, একের পর আক্রমণ আর গোল করে যেন ক্লান্ত স্পেন। তাই গোল করার চেয়ে নিজেদের মধ্যে বল দেয়া-নেয়ার দিকেই বেশি মনোযোগী হয় তারা। পুরো ম্যাচে স্পেনের জাল বরাবর একটি শটও নিতে পারেনি জার্মানি। উল্টো নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে জার্মানির জালে অর্ধ ডজন পূরণ করেন মিকেল ওয়ারজাবাল।

জার্মানিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নেশনস লিগে শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে স্পেন। চার নম্বর গ্রুপে ছয় ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ ১১ পয়েন্ট, অন্যদিকে জার্মানি পেয়েছে ৯ পয়েন্ট। ফলে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ