1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রেমিট্যান্সে নতুন রেকর্ড প্রবাসীদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ১০৯ Time View

সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড এক হাজার ২৮৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা স্বাধীনতার পর সবচেয়ে বেশি।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত ২০১০-২০১১ অর্থ বছরের তুলনায় ১০ দশমিক ২৬ শতাংশ বেশি। এসময়ও প্রবাসীরা পুরনো রেকর্ড ভেঙে এক হাজার ১৬৫ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

টাকার বিপরীতে ডলারের ডলারের দাম বেড়ে যাওয়াসহ ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় উৎসাহ দেওয়ার ফলে এই রেকর্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান অবশ্য আশা করছিলেন, ‘বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এক হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, অর্থবছরের শেষ জুন মাসে প্রবাসীরা ব্যাংকিং মাধ্যমে ১০৭ কোটি ৩৪ লাখ ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত মে মাসে এসেছিল ১১৫ কোটি ৬৮ লাখ ডলার।

এর আগে ২০০৯-২০১০ অর্থবছরে এক হাজার ৯৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। প্রবৃদ্ধির ছিল ১৩ শতাংশ। পরের বছর প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ৬ শতাংশ। বর্তমান সরকারের মেয়াদের শুরুতে প্রবৃদ্ধি হয়েছিল ২২ শতাংশ।

জানা গেছে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামি ব্যাংকের মাধ্যমে। প্রায় এক তৃতীয়াংশ রেমিট্যান্স এসেছে ব্যাংকটির মাধ্যমে। তথ্যমতে, প্রায় ৩৪৯ কোটি ৮৮ লাখ ডলার এসেছে। এর পর রয়েছে সোনালী ব্যাংক, যার পরিমাণ ১২৭ কোটি ২৭ লাখ ডলার।

এদিকে, গত জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা এ যাবৎকালের সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠায়। এ মাসে রেমিট্যান্সের পরিমাণ ১২১ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ