1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৩ Time View

ঢাকার নবাবগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি সুনীল বৈরাগীকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাবাসসুম ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সুনীল বৈরাগীকে আদালতে হাজির করা হয়। এর পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সুনীল বৈরাগী শিশুটিকে ‘নাতনি’ সম্বোধন করতেন। এ কারণে আসামি বিভিন্ন সময় ভুক্তভোগীকে বাসায় ডেকে নিয়ে বিভিন্ন জিনিসপত্র খেতে দিতেন। ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় আসামি ভুক্তভোগী শিশুকে ডেকে পরিবারের অন্য সদস্য না থাকায় বাসায় নিয়ে যায়। সেখানে তাকে মিষ্টি খেতে দেন সুনীল বৈরাগী। এর পর শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির মা ২০১৮ সালের ১ ডিসেম্বর সুনীল বৈরাগীকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ