1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘বোতল ভূত’ নিয়ে আসছেন শাওন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৬৫ Time View

শুক্রবার (১৩ নভেম্বর) হিমু, মিসির আলি, শুভ্র, রুপাসহ অনবদ্য সব চরিত্রের জনক হুমায়ূন আহমেদের জন্মদিন। জনপ্রিয় লেখকের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচার হবে বিশেষ টেলিছবি ‘বোতল ভূত’।

হুমায়ূন আহমেদের একই নামের বিখ্যাত ছোটগল্প অবলম্বনে টেলিছবিটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

হ‌ুমায়ূন নামের এক দুষ্টু ছেলে ‘বোতল ভূত’-এর কেন্দ্রবিন্দু। হ‌ুমায়ূন ছাত্র হিসেবে ভালো নয়। তার ক্লাসে যে ছেলেটা একদম কথা বলে না, সে হলো মুনির। ও আবার খুব ভালো ছাত্র।

মুনির হ‌ুমায়ূনকে একদিন জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? একদিন অবিকল রবীন্দ্রনাথের মতো দেখতে এক লোক বোতলে ভরে একটা ভূত উপহার দিল হ‌ুমায়ূনকে। এই ভূত আর হ‌ুমায়ূনকে নিয়েই ঘটে মজার কাণ্ড।

এই টেলিছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহনাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মো. ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী ও তাহজীব।

দুরন্ত টিভিতে শুক্রবার দুপুর ৩টায় প্রচার হবে ‘বোতল ভূত’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ