1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪ বছরের বিস্ময়বালক এসি মিলানে

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ১৪২ Time View

পাঁচ লাখ ইউরোতে মরোক্কান বংশোদ্ভূত ১৪ বছরের বিস্ময়বালক হাচিম মাস্তৌরকে দলে ভিড়িয়েছে এসি মিলান। তাকে মরোক্কান মেসি হিসেবে অভিহিত করেছে ইতালির সংবাদ মাধ্যমগুলো।

ইতালির ক্রীড়া দৈনিক গ্যাজেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে ১৪ বছরের অ্যাটাকিং মিডফিল্ডারকে প্রথম আবিষ্কার করেন সাবেক সান সিরো কোচ অ্যারিগো সাচ্চি। সাবেক কোচের পরামর্শেই রেগিনা থেকে হাচিমকে দলে টেনে নেয় এসি মিলান। ক্লাবটির ওয়েব সাইটে হাচিমকে চুক্তিবদ্ধ করার কথা জানানো হয়।

এসি মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গাল্লিয়ানি জানান, ছোট্ট এই খেলোয়াড়কে চাপমুক্ত বেড়ে উঠতে দেওয়া উচিত। তিনি বলেন,‘মাস্তৌরকে দারুণ প্রতিভাবান মনে হচ্ছে। কিন্তু তার ওপর বেশি চাপ দেওয়া উচিৎ হবে না। মাত্র  সে ১৪ বছরের বালক। সুন্দর ভবিষ্যত রয়েছে তার। কিন্তু মনে রাখতে হবে সে এখনও শিশু।’

১৯৯৮ সালে জন্ম নেওয়া এই বিস্ময় বালককে চুক্তিবদ্ধ করতে এসি মিলানকে একইসঙ্গে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির সঙ্গে চর্তুমুখী লড়তে হয়েছে। একই সঙ্গে এসি মিলানে তাকে নতুন ফন বাস্তেন হিসেবে অভিহিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ