1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা এইচএসসি: রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে ১৪ শতাংশ সোনার দামে বড় পতন, দুই দিনে ভরিতে কমল ৭,১১৫ টাকা ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল বোর্ডে কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২০৪ পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ শিক্ষার্থী

টেকনাফে ৯৯ ভরি স্বর্ণসহ চোরাচালান চক্রের সদস্য আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৯৫ Time View

কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে উপজেলার হোয়াইক্যং সড়কের তল্লাশি চৌকিতে কক্সবাজগামী যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৯ ভরি ১১ আনা স্বর্ণ উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।

আটক আব্দুল গণি (৪৬) চট্টগ্রাম জেলার সাতককনিয়ার আফজাল নগর এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। সে টেকনাফ লামার বাজারের গফুর সওদাগরের ভাই হিসেবে পরিচিত।

২ বিজিবি অধিনায়ক জানান, সকালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোষ্টে পৌঁছালে বাসের যাত্রী ওসমান গণিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টে কৌশলে লুকানো অবস্থায় ৯৯ ভরি ১১আনা ওজনের ৭টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। এসব স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমার থেকে পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।

জব্দকৃত স্বর্ণগুলো জেলা ট্রেজারিতে জমা করা হয়েছে এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ