1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

উন্মাদনা হলো জীবনের রং: পরীমণি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৭৩ Time View

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। শত ব্যস্ততার মাঝেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। এই লাস্যময়ীকে প্রায়ই দেখা যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে নিত্য নতুন স্ট্যাটাস ও ছবি শেয়ার করতে।

তারই ধারাবাহিকতায় আজ শনিবার (০৭ নভেম্বর) একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘উন্মাদনা হলো জীবনের রং। তাই নিজের উন্মাদনা নিয়ে বাঁচুন।’

উল্লেখ্য ‘প্রীতিলতা’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমণি। চলতি মাসের প্রথম দিন থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে এ সিনেমার চিত্রায়ণ। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন হালের লাস্যময়ী এ অভিনেত্রী।

এর আগে ৪ নভেম্বর লাঠিখেলার দৃশ্যধারণের সময় বাম হাতে প্রচণ্ড আঘাত পান পরীমণি। সঙ্গে সঙ্গে ফুলে কালো হয়ে যায় তার হাত। রাজধানীর নিকেতনে চলছিল এ দৃশ্যধারণ। তার চিকিৎসা দেয়া হয়েছে, আপাতত ভালো আছেন তিনি। তবে পুরোপুরি সুস্থতার জন্য শুক্রবার (৬ নভেম্বর)-এর চিত্রায়ণ পিছিয়ে দেয়া হয়েছে।

‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এটির পাণ্ডলিপি উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেলিনা হোসেন। ঢাকার চিত্রায়ণ শেষে চট্টগ্রামে যাবে পুরো ইউনিট। এ সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে কবীর সুমনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ