1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দ্বিতীয় সন্তানের মা হলেন সংগীতশিল্পী বিউটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৬৭ Time View

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ক্লোজআপ ওয়ান-খ্যাত সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। গত সোমবার (২রা নভেম্বর) তার কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান।

তার নাম রেখেছেন নাসিক আহমেদ। মা ও ছেলে দু’জনই ভালো আছেন। নবজাতকের সঙ্গে কয়কটি ছবি দিয়ে বিষয়টি বিউটি নিজেই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌! মহান আল্লাহ্‌ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২রা নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান নাসিক আহমেদ পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি।

যদিও এর মধ্যে বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে! তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এবং মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।

তার সন্তান যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বিউটি। সংগীতশিল্পী বিউটি ঘর বেঁধেছেন হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে। ২০১৬ সালে তাদের প্রথম পুত্রসন্তান রায়াত পৃথিবীর মুখ দেখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ