1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কসবায় ট্রাক-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৭৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সৈয়দাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অটোরিকশার সঙ্গে আরেকটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশা ও মাইক্রোবাসের আরোহীরা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে আনার পথেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। সবাই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ