1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

রামপুরায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪১ Time View

রাজধানীর রামপুরায় নির্ধারিত স্ট্যান্ডে না নামানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে এক যাত্রীকে। নিহত যাত্রীর বয়স ৩৫ বছর। এখন পর্যন্ত তার বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজ বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই ঘটনার পরে বাসের যাত্রীরা হেল্পার ও চালককে আটক করলে যাত্রীদের কাছ থেকে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ছিনিয়ে নেয়। সূত্র জানায়, নিহত যাত্রীকে রামপুরা বাজারে নামিয়ে দিতে বললে হেল্পার সামনের স্ট্যান্ডে নামাবে বলে জানায়।

এনিয়ে যাত্রী ও হেল্পারের মধ্যে বাকবিতন্ডা হয়। উলন রোডের সামনে নামতে গেলে হেল্পার ওই যাত্রীকে মারধর করে। এসময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে অন্য যাত্রীরা প্রতিবাদ করে। তখন অন্য যাত্রীকেও মারধর করে বাসের হেল্পার। পরবর্তীতে উক্ত যাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় হেল্পার। এ সময় বিকট একটি শব্দ হয় বলে বাসের যাত্রীরা জানান। তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে মারা যায় যুবকটি। উদ্ধার করে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ