1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

অস্ত্রোপচার লাগবে মারাডোনার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫১ Time View

আগের দিন বলা হয়েছিল, ভালো আছেন দিয়েগো মারাডোনা, গুরুতর কোনো সমস্যা নেই। পরদিন জানা গেল, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। দ্রুত করাতে হবে অস্ত্রোপচার।

মানসিক চাপ ও অবসাদের কারণে সোমবার মারাডোনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক জানিয়েছিলেন ‘মারাডোনা ভালো আছেন’। মঙ্গলবার তিনিই জানিয়েছেন, অস্ত্রোপচার লাগবে মারাডোনার।

বর্তমানে হিমনেশিয়ার দায়িত্বে থাকা মারাডোনার মস্তিস্কের বাঁ দিকে রক্ত জমাট বেঁধেছে। এ কারণে মঙ্গলবার রাতেই তার সার্জারি করা হবে। এ জন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে আর্জেন্টিনাকে প্রায় একক প্রচেষ্টায় ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই তারকাকে।

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা মারাডোনা সব কিছু বুঝতে পারছেন এবং সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন লুক। অস্ত্রোপচার করানোর বিষয়ে মারাডোনা নিজেই সায় দিয়েছেন বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ