1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

৪৭১ ভরি স্বর্ণসহ এক রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ৪৭১ ভরি ওজনের স্বর্ণসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার (২ নভেম্বর) সকালে, নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে রোডের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কুড়ারপাড়া ব্রিজ সীমান্ত এলাকায় এক অভিযানে আটক করা হয় তাকে। আটককৃত মোহাম্মদ কলিম (২১) উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদের ছেলে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সোমবার সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে কতিপয় চোরাকারবারিদের বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে আসার খবরে বিজিবির ঘুমধুম ফাঁড়ির একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনক একজন লোককে হেঁটে কুতুপালংয়ের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকটি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। পরে লোকটির শরীর তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরের ভাঁজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩১টি স্বর্ণের বার ও বিভিন্ন ধরণের কিছু স্বর্ণালংকার পাওয়া যায়। যার ওজন ৪৭১ ভরি ৯ আনা। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণগুলো কক্সবাজার ট্রেজারি কার্যালয়ে অফিসে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। চক্রটির সদস্যরা সম্প্রতি সীমান্ত দিয়ে স্বর্ণপাচারে সক্রিয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ