1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মা হওয়ার খবর জানালেন চিত্রনায়িকা জলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৬১ Time View

গত ১৭ জুলাই নগরীর উত্তরার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু এ খবর দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজ অঙ্গনের আর কেউ জানতেনই না!

প্রায় সাড়ে তিন মাস পর মা হওয়ার খবর নিজেই জানালেন জলি।

জলি বলেন, ‘প্রত্যেক মেয়েই মা হওয়ার স্বপ্ন দেখে। আমি এই পৃথিবীতে সন্তান জন্ম দিতে পেরেছি, এর চেয়ে আনন্দের আর কিছু নেই আমার কাছে। সত্যি আমি গর্বিত। নিজের কাছে খুব ভালো লাগে। মা হওয়ার পর নিজের মধ্যে চঞ্চলতাও কমে গেছে। পরিবারের প্রতি ভালোবাসা বেড়েছে।’

তিনি বলেন, ‘সাড়ে তিন মাস হলো মেয়ের মা হয়েছি। কাউকে জানাইনি। একেবারে ছোট একটি শিশুর ছবি প্রকাশ করতে চাইনি। ভেবেছিলাম, সে একটু বড় হলে সবাইকে জানাব, এখন সেটাই করছি।’

ব্যবসায়ী আরাফাত রহমানকে ভালোবেসে ২০১৯ সালের মে মাসে বিয়ে করেন জলি। সেহেমাত রহমান এ দম্পতির প্রথম সন্তান। মেয়েকে পেয়ে দারুণ খুশি জলি। তার ভাষায়-প্রত্যেকটি নারী মা হওয়ার স্বপ্ন দেখে। এই পৃথিবীতে সন্তান জন্ম দিতে পেরেছি এর চেয়ে আনন্দের কিছু আমার কাছে নেই। সত্যি আমি গর্বিত!

২০১৬ সালে ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জলি। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ওম। একই বছর ‘নিয়তি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এতে জুটি বাঁধেন চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে। তার অভিনীত ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ