1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

বঙ্গভবনে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে মিলাদ মাহফিলের আয়োজন করেন।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ আসরের নামাজের পর কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারীজনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে মাহফিলে অংশ নিয়েছেন।

মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য দোয়া কামনা করা হয়।

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে করোনভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতা এবং বাংলাদেশের পাশাপাশি বিশ্বকে মারাত্মক এই ভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যর জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করা হয়।

এছাড়া, বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্যান্য শহীদের এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ দোয়া মাহফিলে অংশ নেন।- বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ