1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

শাহ আমানতে তিন বান্ডিল বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চূড়ান্ত চেকিংয়ের সময় তিন বান্ডিল বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশনের পর ফাইনাল চেকিংয়ের সময় রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।

কাস্টমস সহকারী কমিশনার মুনওয়ার মুরসালিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীর চূড়ান্ত চেকিংয়ে ব্লেজারের পকেটে এক বান্ডিল ও প্যান্টের পকেটে আরো দুই বান্ডিল বিদেশি মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ