1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, যেকোনো ধরনের অনিয়ম উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সাংবাদিকরা দেশ ও সমাজের বিভিন্ন পর্যায়ের অনিয়মগুলো সবার সামনে তুলে ধরেন। ফলে, সরকার সেগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। তাই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা লেখনীর মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী আজ মেহেরপুরে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের অনুসন্ধিৎসু ও মননশীলভাবে প্রকৃত সংবাদ জনগণের কাছে প্রকাশ করতে হবে। মানুষ সব সময় প্রকৃত খবরটি জানতে চায়। অনেক সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করে মানুষের সামনে অসত্য তথ্য তুলে ধরা হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সকলকে অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ