1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট, ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য : আইএসপিআর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ রোববার আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রাশেদুল আলম খান বলেন, ‘সেনাপ্রধান আজিজ আহমেদের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অ্যাকাউন্ট/আইডি নেই। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানের নাম (Aziz Ahmed) এবং ছবি ব্যবহার করে তাঁর নামে ভুয়া (Fake) আইডি ব্যবহার করে বিভিন্ন প্রকার স্ট্যাটাস প্রদান/তথ্য উপস্থাপন করা হচ্ছে।

এ সব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্যাবলী মিথ্যা হিসেবে গণ্য করতে সবাইকে অনুরোধ করা হলো বলেও জানিয়েছে আইএসপিআর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ