1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামেই আলু-পেঁয়াজ বিক্রি করা উচিত : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীদের আলু-পেঁয়াজ বিক্রি করা উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সরকার আলুর দাম কমিয়ে একটা যৌক্তিক দাম ঠিক করে দিয়েছে। কোল্ড স্টোরেজ মালিকরা ১৬-১৭ টাকা কেজিতে আলু কিনেছে, এখন ২৭ টাকা কেজিতে বেচবে। সরকার বাধ্য হয়ে এই যৌক্তিক দাম নির্ধারণ করেছে, এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে ।

মন্ত্রী আজ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান এবং ধর্ম মন্ত্রণালয় থেকে দুস্থ জনগণের জন্য প্রাপ্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এখন পর্যন্ত দেশে খাদ্যের কোনো সংকট হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনের দিনগুলোতেও কোনোক্রমেই যাতে মানুষের খাদ্য সংকট না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে। যদি দেখা যায়, বন্যা ও অতিবৃষ্টির কারণে আমনের অনেক ক্ষতি হয়েছে ও উৎপাদন কম, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে অল্প পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি করা হবে। তারপরও, প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে দেবেন না।

পরে কৃষিমন্ত্রী উপজেলা পরিষদের অর্থায়নে ২৫৮জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করেন এবং কিছু হতদরিদ্র পরিবারের মাঝে ধর্ম মন্ত্রণালয়ের অর্থ সহায়তার চেক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ