1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সাইফ আলি খানকে বিয়ে করতে চান পারিণীতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৭২ Time View

বলিউডে খুব অল্পদিনে নিজের পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী পারিণীতি চোপড়া। সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার বোন হলেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তার ভক্তের সংখ্যা কম নয়। হাসিখুশি স্বভাবের পারিণীতি কেমন সেটা তার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। কিন্তু এক চ্যাট শোয়ে সাইফের প্রতি ভালোবাসার কথা নিজেই স্বীকার করেছিলেন তিনি।

গত বছর কপিল শর্মা শো এর একটি এপিসোডে তার ছবি ‘জবড়িয়া জোড়ি’ চরিত্রটি সম্পর্কে কথা বলেন। সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিতে পারিণীতির চরিত্রটি খুব শক্তিশালী। সেই চরিত্র একদিন সিদ্ধার্থ মালহোত্রাকে কিডন্যাপ করে এবং জোর করে বিয়ে করে।

তখন পরিণীতিকে জিজ্ঞাসা করা হয় বাস্তবে যদি এমন সুযোগ হতো তাহলে তিনি কাকে অপহরণ করে বিয়ে করতেন? পারিনীতি সঙ্গে সঙ্গে বলেন সাইফ আলি খানকে তিনি অপহরণ করে বিয়ে করতেন যদি তেমন সুযোগ থাকতো।

অভিনেত্রী জানান সাইফ আলি খানকে তিনি খুব পছন্দ করেন। আর সেই কথা নাকি সাইফ পত্নী অভিনেত্রী কারিনা কাপুরকেও জানিয়ে দিয়েছেন। পারিনীতি জানান তিনি দূর থেকে এভাবেই সাইফকে ভালোবাসেন।

জানা যায়, ২০১৪ সালে একটি ছবিতে সাইফের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার। সেই ছবিটি সাইফেরই প্রোডাকশনের ছিল। সেই সময়ে অভিনেতার সঙ্গে দেখা সাক্ষাৎও হয় তার। কিন্তু ছবির কাজ যদিও শেষ পর্যন্ত আর এগোয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ