1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অর্থায়ন বাতিলে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১২
  • ১২৯ Time View

‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তটি আকস্মিক হলেও অপ্রত্যাশিত ছিল না’ বলে  মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ তুলেছে, বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে। তদন্ত চলাকালে এ ধরনের সিদ্ধান্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। এটা আমাদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো।

তিনি আরো বলেন, তবে গত কয়েক মাসের অলোচনার পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিল। আর পেরেছিল বলেই বিকল্প অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই মালয়েশিয়া চূড়ান্ত প্রস্তাব দিয়েছে এবং আরো দুটি দেশ আগ্রহ দেখিয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে পুনঃআলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক নিজেরাই নিজেদের দরজা বন্ধ করে দিয়েছে, তবে আমরা আমাদের দরজা কারো জন্য বন্ধ করিনি।

নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে দাবি করে যোগাযোগ মন্ত্রী বলেন, বিকল্প প্রস্তাবে ব্যয় আগের চেয়ে কমও হতে পারে। জনস্বার্থ ও দেশের স্বার্থ রক্ষা করেই বিকল্প প্রস্তাব চূড়ান্ত করা হবে।

পদ্মা সেতু নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে তিনি বলেন, যারা বিভিন্ন টক শো’তে পদ্মা সেতুর জন্মের আগেই যারা এর সমালোচনা করছেন তাদের জন্য সারপ্রাইজ আসছে।

বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলে ড. ইউনূসের কোনো ভূমিকা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সুতরাং এটি এখানে অপ্রাসঙ্গিক বিষয়। বিশ্বব্যাংক ইউনূস বিষয়ে কিছু বলেনি। সুতরাং এটি এখানে অপ্রাসঙ্গিক বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ