1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রেম-যৌনতা-রহস্যের রোমাঞ্চকর রসদ ‘দময়ন্তী’র ট্রেলারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৫ Time View

এবার পুজায় ওয়েব দুনিয়ায় আসছে নতুন গোয়েন্দা। ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবু, সোনাদাদের ভিড়ে এবার রহস্যের সমাধান খুঁজতে মরিয়া এক মহিলা গোয়েন্দা। অবশ্য নিজেকে গোয়েন্দা বলতে নারাজ তিনি। ইতিহাসের অধ্যাপক তো! তাই কৌতূহলটা একটু বেশি। এতেই ওয়েব দুনিয়ার গোয়েন্দা সিরিজের প্রথম রহস্য সন্ধানী হয়ে উঠেছে ‘দময়ন্তী’ (Damayanti)। তার কাণ্ডকারখার আগাম ঝলক প্রকাশ্যে এল সম্প্রতি।

প্রেম, যৌনতা, বিশ্বাসঘাতকতা থেকে রহস্য-রোমাঞ্চের জটিল জাল – গোয়েন্দা গল্পের সমস্ত রসদই মজুত রয়েছে পরিচালক জুটি অরিত্র সেন এবং রোহন ঘোষের এই সিরিজে। নাম ভূমিকায় অভিনয় করেছেন তুহিনা দাস । দময়ন্তীর স্বামীর চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ। রয়েছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, গৌতম পুরকায়স্থ এবং অর্পণ ঘোষাল।

বাংলা সাহিত্যের পাতা থেকে বড়পর্দায় ‘মিতিন মাসি’কে কিছুদিন আগেই তুলে এনেছেন পরিচালক অরিন্দম শীল। নাম ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক। ওয়েব দুনিয়াতেও ‘মিতিন মাসি’র আগমনের কথা শোনা যাচ্ছিল। তবে তার আগেই ভারচুয়াল জগতে ‘দময়ন্তী’র আগমন ঘটতে চলেছে। পুজোর মরশুমেই ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে মুক্তি পাবে সিরিজটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ