1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

আইয়ুব বাচ্চুকে হারানোর দুই বছর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি পুরুষ আইয়ুব বাচ্চুকে হারানোর দুই বছর পূর্ণ হলো আজ। ২০১৮ সালের এই দিনে (১৮ অক্টোবর) মারা যান তিনি।

যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত প্রতিষ্ঠিত হয়েছে, তাদের একজন ছিলেন আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় মন জয় করেছেন বাঙালি হৃদয়।

ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর।

ভালো মানুষ হয়েই আচমকা ২০১৮ সালের এইদিনে বিদায় নেন তিনি। তার হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছিলো আপামর জনতার প্রাণ। এই শোক যেন এখনো ভুলতে পারছেন না ভক্ত-শ্রোতারা।

১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। তার বাবা ইশহাক চোধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। পরিবারের নিষেধ সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা থেকে দেশ জয় করেছেন। রক ব্যান্ড ‘এল আর বি’র গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ